ইউরোপ বাংলা ডেস্ক : হজ শেষ করে দেশে ফিরেছেন মোট ৫৩ হাজার ৩৬৮ জন হাজি। হজ করতে গিয়ে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১০৪ জন বাংলাদেশি হজযাত্রী।
নিহত ১০৪ জন হাজির মধ্যে পুরুষ ৭৯ জন এবং নারী ২৫ জন। তাদের মধ্যে মক্কায় সর্বোচ্চ মারা গেছেন ৮৬ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৯ জন, আরাফায় ২ জন এবং মুজদালিফায় মারা গেছেন ১ জন। গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। উল্লেখ্য, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

































