দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। টস জিতে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন তারা রান তাড়া করতে চান। এর আগে প্রথম ম্যাচেও টস ভাগ্য যায় সাকিবের দিকে।
ইনজুরিতে রনি, একাদশে দুই পরিবর্তন
বাংলাদেশ দল ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। কাঁধের ইনজুরির কারণে নেই ওপেনার রনি তালুকদার। এ ছাড়া বিশ্রামে আছেন পেসার শরিফুল ইসলাম। রনির পরিবর্তে একাদশে আফিফ হোসেন আর শরিফুলের পরিবর্তে খেলবেন পেসার হাসান মাহমুদ।
একাদশে যারা, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
আফগানিস্তান একাদশ
আফগানিস্তান এক পরিবর্তন নিয়ে নেমেছে। ফরিদ আহমেদের পরিবর্তে খেলবেন ওয়াফাদার মোমাদ। আফগান জার্সিতে অভিষেক ঘটছে তার।
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার মোমাদ।
টি-টোয়েন্টিতে দারুণ বছর,ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আয়ারল্যান্ডের পর আজ আফগানিস্তানের পর জিতলেই বছরে সবগুলো টি-টোয়েন্টি সিরিজ জেতার রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে বছরে সবগুলো সিরিজ জেতার কোনো রেকর্ড নেই লাল সবুজের দলের। শুধু তাই নয় আফগানদের বিপক্ষেও প্রথম সিরিজ জয়ের রেকর্ড হবে।


































